শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
ক্রিকেট

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিমসহ পাঁচজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিমসহ পাঁচজন
তামিম ইকবাল

ক্রিকেটের আইনপ্রণেতা খ্যাত মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্যপদ পেয়েছেন বাংলাদেশের তামিম ইকবালসহ পাঁচজন ক্রিকেটার।

অন্যরা হলেন– নিউজিল্যান্ডের সুজি বেটস–সোফি ডিভাইন, অস্ট্রেলিয়ার মেল জোন্স ও ভারতের চেতেশ্বর পূজারা। আজ এক বিবৃতিতে এ কথা জানায় এমসিসি।

তামিমকে নিয়ে এমসিসি লিখেছে, ‘দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার হিসেবে বিবেচিত তামিম। ২০০৮ সালে টেস্ট অভিষেকের পর টেস্টে ৫ হাজারের বেশি রান করেছেন তিনি। যা বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান।’

এমসিসি আরও বলে, ‘২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে লর্ডসের ‘অনার্স বোর্ড’–এ নাম লেখানো হাতেগোনা কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে তামিম একজন। ২৪৩টি ওয়ানডে ম্যাচে ৮ হাজারেরও বেশি রান করেছেন। যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। ২০১১ সালে উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের বর্ষসেরা ক্রিকেটার এবং উইজডেন বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হন। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বকনিষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তামিম।’