শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

এমপি দিলেন চাদর উপহার, জবাবে পেলেন হাঁস-মুরগি, সিরামিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এমপি দিলেন চাদর উপহার, জবাবে পেলেন হাঁস-মুরগি, সিরামিক

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফেনী পৌর মহিলা আ.লীগের উদ্যোগে আয়োজিত ১৫ হাজার নারীর মহিলা সমাবেশে ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী আগত প্রত্যেক নারীকে দিলেন বিছানার চাদর উপহার দিয়েছেন।

সোমবার (১৩ নভেম্বর) বিকালে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপহারের জবাবে নারীর নেত্রীরা এমপিকে দিয়েছেন রাজহাঁস–মুরগি, হাতে তৈরি বাহারি রকমের পিঠা, সিরামিক সামগ্রী, নকশি কাঁথা, ঝাড়বাতি, ওয়ালমেটসহ নানা সামগ্রী।

সমাবেশে ফেনী পৌর আ.লীগের সভাপতি আইনুল করিম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেনী জেলা মহিলা আ.লীগের সভাপতি জাহান আরা বেগম, সাধারণ সম্পাদক লায়লা জেসমিন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন।

ফেনী জেলা মহিলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক খাদিজা খানমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ফেনী পৌরসভার ১২ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রাহেলা আক্তার ও ১৩ ওয়ার্ড মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক আছম আনজু।

সমাবেশে পৌরসভার ১৮টি ওয়ার্ডের প্রায় ১৫ হাজার মহিলা নেত্রী ও কর্মী উপস্থিত ছিলেন।

 

এসএ/দীপ্ত নিউজ