শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
রাজনীতি

এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু আটক

আমার বাংলাদেশ পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার (২৯ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে মিরপুর ডিওএইচএস–এ নিকটাত্মীয়ের বাসা থেকে তাকে আটক করা হয়।

এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, মজিবুর রহমান মঞ্জুকে সোমবার রাত সাড়ে ১২টায় মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে পারিবারিক সূত্রে নিশ্চিত হয়েছি। তিনি কয়েকদিন ধরে অসুস্থ। পুলিশের গুলিতে আহত ছিলেন। এমন অবস্থায় গভীর রাতে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছেন। অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানাই।

এর আগে মজিবুর রহমান মঞ্জুর খোঁজে একাধিকবার তার বাসভবনে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ