শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
খেলা

এবার পরিচালক পদও হারালেন পাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এবার পরিচালক পদও হারালেন পাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়লেন সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনসহ এক ডজন পরিচালক। পর পর তিন বোর্ড সভায় না থাকায় তাদের সরিয়ে দিয়েছে বিসিবির বর্তমান কমিটি।

বুধবার (৩০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্যটি নিশ্চিত করেছে বিসিবি।

বিসিবির গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৫.২ ধারা মোট ১২ জন পরিচালকের পদ শূন্য ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে পদত্যাগ করেছেন নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন ও এনায়েত হোসেন সিরাজ।

এ ছাড়াও মিটিংয়ে না থাকায় বাদ পড়েছেন সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন, ইসমাইল হায়দার মল্লিক, ওবেদ নিজাম, তানভীর আহমেদ টিটু, আ জ ম নাছির উদ্দিন, গাজী গোলাম মোর্ত্তজা, শেখ সোহেল, নজীব আহমেদ, মঞ্জুরুল আলম, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম ও শফিউল আলম চৌধুরী নাদেল।

 

সুপ্তি‌‌/ দীপ্ত সংবাদ