শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

এবার পণ্ড হলো অপু বিশ্বাসের অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এবার পণ্ড হলো অপু বিশ্বাসের অনুষ্ঠান

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, পরীমণির পর এবার পণ্ড হলো অপু বিশ্বাসের অনুষ্ঠান। রাজধানীর কামরাঙ্গীচরে মুসল্লিদের বাধায় অনুষ্ঠানটি বাতিল করতে হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) কামরাঙ্গীচরের সোনার থালা নামের একটি রেস্তোরাঁর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অপুর। কিন্তু স্থানীয় মুসল্লিদের বাধায় সেটি হয়নি। পরে ঘটনাস্থলে পুলিশ আসে। অভিনেত্রী অপুকে ছাড়াই রেস্তোরাঁটির উদ্বোধন সম্পন্ন হয়।


কামরাঙ্গীচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘
অনুষ্ঠানটি হয়নি। কারণ স্থানীয় হুজুরেরা আপত্তি করেছিলেন। তাই অপু বিশ্বাসকে আনেনি রেস্তরাঁ কর্তৃপক্ষ।