শিরোনাম
সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র
দীপ্ত নিউজ
ক্রিকেট

এবার কন্যাসন্তানের বাবা হলেন মিরাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এবার কন্যাসন্তানের বাবা হলেন মিরাজ

জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ দ্বিতীয়বারের মতো বাবা হলেন। এবার তার ঘর আলো করে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে নিশ্চিত করেন মিরাজ নিজেই।

ফেসবুক পোস্টে মিরাজ লেখেন, ‘আলহামদুলিল্লাহ। সর্বশক্তিমান আল্লাহর অশেষ কৃপায় আজ দুপুরে আমাদের কন্যা সন্তানের জন্ম হয়েছে। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবার কাছে আমাদের নবজাতকের জন্য দোয়া কামনা করছি।’

এর আগে ২০২০ সালের ১০ অক্টোবর স্ত্রী রাবেয়া আক্তার প্রীতি ও মিরাজের ঘরে আসে পুত্র সন্তান। প্রায় পাঁচ বছর পর এবার মিরাজ হলেন কন্যার বাবা।

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ দল। স্ত্রীর পাশে থাকতে এই সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেন মিরাজ।