শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

এক বেগুনে ১৬’শ পিস ইয়াবা !

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এক বেগুনে ১৬’শ পিস ইয়াবা !

 

ফেনী–নোয়াখালী মহাসড়কে অভিযান চালিয়ে বেগুনের ভেতরে অভিনব কায়দায় ১৬‘শ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করে পুলিশ।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে ফেনীর পাঁচগাছিয়া বাজার এলাকায় যমুনা বাসে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়া পাড়ার বাসিন্দা ফারুক (২৫) ও টেকনাফের সাবরাংয়ের মনোয়ারা বেগম (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সড়কে অভিযান চালায় পুলিশ। এসময় সন্দেহভাজন দুই জনকে আটক করে তাদের ব্যাগ তল্লাশী করে সবজি পাওয়া যায়। পরবর্তী সে সবজিগুলোর মধ্যে দুটি বেগুনের ভেতর থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

ফেনী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অং প্রু মারমা জানান, আটককৃত মহিলাকে হাসপাতলে নেয়া হয়েছে। পেটে ইয়াবা আছে কিনা পরীক্ষা করে দেখা হবে।

 

এসএ/দীপ্ত নিউজ