দীপ্ত নিউজ
শিক্ষা

একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ১৫ সেপ্টেম্বর

একাদশ শ্রেণিতে ২০২৪–২০২৫ সালের অনলাইনে ভর্তি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। যা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

সোমবার (৯ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা বোর্ডগুলোর আওতাধীন দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তি ওয়েবসাইট (https://www.xiclassadmission.gov.bd) এর (College Login) প্যানেলে কলেজের (ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড) দিয়ে লগইন করে আগামী ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে রেজিস্ট্রেশনের জন্য প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের তথ্য অনলাইনে পাঠানোর সব কাজ শেষ করার জন্য বলা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে উদ্ভূত জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

 

এসএ/দীপ্ত সংবাদ