শিরোনাম
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীরসপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় দিন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর
দীপ্ত নিউজ
নির্বাচিত ১

একাদশে ভর্তি: কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
একাদশে ভর্তি: কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ
ছবি: সংগৃহীত

২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে প্রথম ধাপে চূড়ান্ত মনোনয়ন পেয়ে নিশ্চায়ন করার পরও যারা কলেজে ভর্তি হতে পারেননি, ভর্তি হতে চান না কিংবা ভর্তি হলেও অন্য কলেজে নতুন করে আবেদন করতে চান, তাদের জন্য দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রথম ধাপে চূড়ান্ত মনোনয়ন পেয়ে নিশ্চায়ন করা শিক্ষার্থীরা দ্বিতীয় ধাপে আবেদন করতে চাইলে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কলেজ শাখায় গিয়ে প্রথম ধাপের আবেদন/ভর্তি বাতিল করতে হবে।

এ জন্য আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকাল ৪টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কলেজ শাখায় গিয়ে আবেদন/ভর্তি বাতিলের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন বা ভর্তি বাতিলের ক্ষেত্রে প্রমাণক হিসেবে শিক্ষার্থীদের মূল রেজিস্ট্রেশন কার্ড ও এডমিট কার্ড সঙ্গে রাখতে হবে।

এরপর নির্ধারিত নিয়মে দ্বিতীয় ধাপে অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন সংশ্লিষ্ট শিক্ষার্থীরা।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান স্বাক্ষরে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছ।

 

এসএ