শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

একই মঞ্চে দেব-সানি লিওন, ভাইরাল ভিডিও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
একই মঞ্চে দেব-সানি লিওন, ভাইরাল ভিডিও

বর্তমানে টালিউড ইন্ডাস্ট্রিতে অঘোষিত রাজত্ব করছেন অভিনেতা দেব। কিুছুদিন আগেই মুক্তি পেয়েছে দেব–শুভশ্রী অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’। যেখানে ১০ বছর পর এই জুটিকে দেখে রীতিমতো উত্তেজিত দর্শক।

প্রেম ভাঙার পর দেব–শুভশ্রী একসঙ্গে যে দেখা যাবে, সে আশা ছেড়ে দিয়েছিলেন সবাই। তবে ‘ধূমকেতু‘ টালিপাড়ার এই হিট জুটিকে আবার মিলিয়ে দিল ।

আর সোশ্যাল মিডিয়ায় এরই মাঝে ভাইরাল টালিউড অভিনেতা দেবের আরও একটি ভিডিও। যেখানে দেব রোম্যান্টিক ডান্স করছেন বলিউড বেবিডল খ্যাত সানি লিওন–এর সঙ্গে। দুই ইন্ডাস্ট্রির মানুষ পা মেলালেন একসঙ্গে।

দেব পরেছিলেন সাদা রঙের কোট–প্যান্ট আর সানি পরেছিলেন ছাই রঙের শিফন শাড়ি। দুই তারকাকে রোম্যান্টিক ডান্স করতে দেখা গেল দেবেরই হিট গান ‘কী করে তোকে বলব, তুই কে আমার।‘

দেব–সানি লিওনের সেই প্রেমে মাখো মাখো ডান্স মুগ্ধ হয়ে দেখছেন মানামি ঠাকুর ও মিঠুন চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় পুনরায় ভাইরাল হয়েছে এই ভিডিও। তবে এটা সাম্প্রতিক কোনও ভিডিও নয়। ৪ বছর আগে সানি ও দেব ডান্স করেছিলেন ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র‘ সিজন ২–তে। সেটাই নতুন করে আবারও সোশ্যাল মিডিয়ায় আলোচনার সৃষ্টি করেছে।

‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’–এর ফাইনাল পর্বে এসেছিলেন সানি লিওন। সেই সময়ই দেবের সঙ্গে তাকে পা মেলাতে দেখা গিয়েছিল। এই সিজনে বিচারকের আসনে ছিলেন স্বয়ং দেব। আর সেই সময়ই সানির সঙ্গে তাকে ডান্স করতে দেখা যায়।

এদিকে, গত ১৪ আগাস্ট মুক্তি পেয়েছে দেব–শুভশ্রী অভিনীত ধূমকেতু। ইতোমধ্যেই বক্স অফিসে তা অভূতপূর্ব সাড়া ফেলেছে।

 

এসএ