চলতি বছর উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ২ জুলাই।
শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সভায় উপস্থিত ঢাকা শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী ২ জুলাই থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু করার।
উল্লেখ্য, ২০২৬ সাল থেকে এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১১টি শিক্ষা বোর্ড হলো— ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, বরিশাল, সিলেট, যশোর, দিনাজপুর ও ময়মনসিংহ সাধারণ শিক্ষা বোর্ড। এর পাশাপাশি থাকছে মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড।
এসএ