শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
শিক্ষা

এইচএসসিতে দেশ সেরা নরসিংদীর আব্দুল কাদির মোলা সিটি কলেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এইচএসসিতে দেশ সেরা নরসিংদীর আব্দুল কাদির মোলা সিটি কলেজ

এইচএসসি পরীক্ষা ১০২৩ইং এর ফলাফলে আবারও দেশ সেরা ফলাফল করেছে নরসিংদীর আব্দুল কাদির মোলা সিটি কলেজ।

রবিবার (২৬ নভেম্বর) সকালে রেজাল্ট ঘোষণার পর থেকে আনন্দে ও উচ্ছ্বাসে ফেটে পড়েন কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। আনন্দে নেচে গেয়ে দেশ সেরা ফলাফল উদযাপন করেন শিক্ষক শিক্ষার্থীরা।

এবছর আবদুল কাদির মোলা সিটি কলেজ এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান শাখায় ৬৭৩ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ১৬৬ জন এবং মানবিক শাখায় ২৬০ জন সর্বমোট ১০৯৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

এতে শতভাগ পাসসহ বিজ্ঞান শাখায় ৬৬৬ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ১৫৭ জন ও মানবিক শাখায় ২২৪ জন সর্বমোট ১০৪৭ জন জিপিএ–৫ পেয়ে উত্তীর্ণ হয়।

কলেজের এই ধারাবাহিক সাফল্যের জন্য শিক্ষক ও অভিভাবকদের একান্ত প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা জানান কলেজের চেয়ারম্যান আব্দুল কাদির মোলা। পাশাপাশি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে দূর্ভাগ্যবশত মানবিক শাখার একজন মেধাবী শিক্ষার্থী ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে আসার সময় পথিমধ্যে ট্রেনের ধাক্কায় আঘাতপ্রাপ্ত হয়ে দূর্ঘটনা¯’লেই মৃত্যুবরণ করেন। তিনি অকৃতকার্য হলেও জিপিএ–৫ পেয়েছেন তিনি।

 

সেলিম মিয়া/মোরশেদ আলম/দীপ্ত নিউজ