শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা
দীপ্ত নিউজ
জাতীয়

উড়াল সড়কে বাড়ছে টোল আদায়

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
উড়াল সড়কে বাড়ছে টোল আদায়

 

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রতিদিন যানবাহনের সংখ্যা বাড়ছে। একইসাথে বাড়ছে টোল আদায়।

যানবাহন চলাচলের জন্য খুলে দেয়ার পর দ্বিতীয় দিন এক্সপ্রেসওয়ে ব্যবহার করেছে ২৭ হাজার ১২১টি গাড়ি। এরফলে টোল আদায় হয়েছে ২১ লাখ ৯৭ হাজার ৪০ টাকা।

প্রথম দিন টোল আদায় হয়েছিল ২০ লাখের কম। বিমানবন্দর থেকে ফার্মগেইট পর্যন্ত চারটি পয়েন্ট দিয়ে যানবাহনগুলো এক্সপ্রেসওয়েতে ওঠানামা করছে।

এখন পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনের মধ্যে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি। ফলে এক্সপ্রেসওয়ের নিচের সড়কে যানজট লেগেই থাকছে।

এক্সপ্রেওয়েতে গণপরিবহনের সংখ্যা বাড়াতে কাজ করছে বিআরটিসি।

 

 

এসএ/দীপ্ত নিউজ