শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

ঈদে আসছে পারভিন লিসার দুই গান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঈদে আসছে পারভিন লিসার দুই গান

আসছে ঈদুল ফিতরে পারভীন লিসার কন্ঠে আসছে দুটি মৌলিক গান। গান দুটি হচ্ছে– মিজান মালিকের কথা ও সুরে জাহিদ বাসার পঙ্কজের সংগীতায়োজনে ‘মনে মনে মন বান্ধিলে’, এবং পলাশ লোহের কথা ও সুরে বেলাল হোসাইন চঞ্চলের সংগীতে ‘ভালবাসার রঙ লাগাইয়া’।

দুইটি গান নিয়ে পারভীন লিসা বলেন, ঈদে শ্রোতাদের জন্য সুন্দর দুটি কাজ উপহার দেব। আশা করছি, গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।

পারভিন বলেন, মিজান মালিকের সঙ্গে আমার প্রথম কাজ এটি। চমৎকার মানুষ তিনি। তার লেখা নিয়ে নতুন করে কিছু বলার নেই। ঢাকার দুইটি স্পটে গানটির আউটডোর শুটিংয়ের কাজ চলছে। চাঁদ রাতে গানটির মিউজিক ভিডিও রিলিজের কথা রয়েছে।

এছাড়াও গীতিকার সুরকার ও সংগীত শিল্পী পলাশ লোহর কথা ও সুরে পারভীনের আরও একটি গান রিলিজ হতে যাচ্ছে। গানটির নাম “ভালোবাসার রং লাগাইয়া“।

ইতিমধ্যে গাজীপুরের পুবাইলে গানটির মিউজিক ভিডিওর কাজ শেষ করেছেন পারভিন। গানটিতে মিউজিক করেছেন বেলাল হোসাইন চঞ্চল। ভিডিও ধারণ করেছেন খলিল শেখ।

এই গানটির বিষয়ে পারভীন বলেন, বর্তমান ট্রেন্ডের কথা মাথায় রেখেই গানটি তৈরি করা হয়েছে। চটকা তালের এই গানটি সব বয়সের শ্রোতাদের ভালো লাগবে।

উল্লেখ্য, দুইটি গানের মডেল হিসেবে দেখা যাবে পারভীনকে।

 

এজে/দীপ্ত সংবাদ