শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় গাজায় শতাধিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইসরায়েলি হামলায় গাজায় শতাধিক নিহত

ইসরায়েলের একাধিক বিমান হামলায় বুধবার (২৯ অক্টোবর) পুরো ফিলিস্তিনি জুড়ে ১শ’ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ও হাসপাতালগুলো।

বুধবার (২৯ অক্টোবর) গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, ইসরায়েলি বিমান হামলায় ১২ ঘণ্টায় ১০১টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে ৩৫ শিশু এবং বেশ কয়েকজন নারী ও বৃদ্ধ রয়েছেন।

বেসামরিক প্রতিরক্ষা সংস্থা হামাসের অধীনে একটি উদ্ধারকারী বাহিনী সেখানে কাজ করে।

যেসব হাসপাতালে নিহত ও আহতদের নেয়া হয়েছে, এরকম পাঁচটি হাসপাতালের চিকিৎসা কর্মকর্তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এএফপি এই সংখ্যা নিশ্চিত হয়েছে।