শিরোনাম
সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৫৩, লেবাননে ২১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৫৩, লেবাননে ২১

গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে, লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় আরও ২১ জন নিহত হয়েছেন।

সোমবার (২৮ অক্টোবর) এসব তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪২ হাজার ৯২০ ছাড়িয়েছে। রোববার (২৭ অক্টোবর) ইসরায়েলি বাহিনী গাজাজুড়ে কমপক্ষে আরও ৫৩ জন ও লেবাননে ২১ জনকে হত্যা করেছে। নিহত ফিলিস্তিনিদের মধ্যে অন্তত ৪৬ জনের উপত্যকাটির উত্তরাঞ্চলে অবস্থান করছিলেন।

ফিলিস্তিনি চিকিৎসক হুসেইন আল–হালাবি বলেছেন, ইসরায়েলি যুদ্ধবিমান উত্তর গাজার আসমা স্কুল লক্ষ্য করে হামলা চালিয়েছে। আহত বিপুল সংখ্যক মানুষকে আল–আহলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাছাড়া ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে রয়েছেন আরও বেশ কয়েকজন। এই স্কুলটি জাবালিয়া ও গাজা শহরের পশ্চিম এলাকা থেকে বাস্তুচ্যুত লোকেদের আশ্রয়স্থল ছিল।

আল‌/ দীপ্ত সংবাদ