ইরানের সঙ্গে সীমান্ত ক্রসিং বন্ধ করল ইরাক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সৌদি আরবে সাম্প্রতিক ড্রোন হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইরানের সঙ্গে শালামচেহ সীমান্ত ক্রসিং (বর্ডার) বন্ধ করে দিয়েছে ইরাক।

সৌদি আরবে সাম্প্রতিক ড্রোন হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইরানের সঙ্গে শালামচেহ সীমান্ত ক্রসিং (বর্ডার) বন্ধ করে দিয়েছে ইরাক।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, সৌদি আরবে হামলার জন্য দায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারে দেশটিতে ব্যাপক অভিযান চলছে।

এর আগে, শুক্রবার রিয়াদ জানায়, ইরাক থেকে উৎক্ষেপণ করা ড্রোন দেশটির গুরুত্বপূর্ণ ইস্টওয়েস্ট তেল পাইপলাইনে আঘাত হেনেছে।

এদিকে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোয় হামলার পর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ইরাকইরান সীমান্তে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে শালামচেহ সীমান্ত ক্রসিং বন্ধ করেছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্রগুলো।

অন্যদিকে ইরানসমর্থিত হুথি বাহিনী ইয়েমেনের লোহিত সাগর উপকূলজুড়ে দ্রুত অগ্রসর হওয়ায় তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যক্তিগতভাবে চাপ দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

তবে মোহাম্মদ বিন সালমানের অনুরোধ সত্ত্বেও এখন পর্যন্ত সরাসরি মার্কিন সামরিক বাহিনীকে অভিযানে যুক্ত করতে রাজি হননি ট্রাম্প।

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More