শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে রাজশাহীতে ঢোপকল স্থাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে রাজশাহীতে ঢোপকল স্থাপন

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে মহানগরীর দড়িখরবোনা রেলক্রসিং মোড়ে একটি ঢোপকল স্থাপন করা হয়েছে। রাজশাহীর ঐতিহ্যবাহী ঢোপকল সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে নগরীর ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার লক্ষে এটি স্থাপন করা হয়েছে।

এই উদ্যোগ নগরীর হারিয়ে যেতে বসা ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুনভাবে উপস্থাপনের একটি গুরুত্বপূর্ণ প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাত ১১টায় ঢোপকল স্থাপনের কার্যক্রম পরিদর্শন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

এ সময় এক পথচারী দম্পতি এগিয়ে এসে ঐতিহ্য সংরক্ষণের জন্য নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে ঢোপকল স্থাপনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে রাসিক প্রশাসক প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তাদের একজন লক্ষ্মীপুরের বাসিন্দা ব্যবসায়ী এনামুল হক বলেন, রাজশাহীর হারিয়ে যেতে বসা ঐতিহ্য সংরক্ষণে এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য তিনি রাসিক প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানান।

এ সময় রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, হেতেমখা বড় মসজিদ থেকে বর্ণালী সড়কের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। নাগরিক ভোগান্তি দূর করতে দ্রুত সময়ের মধ্যে সড়কের কাজ সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে। সড়ক উন্নয়ন কাজের প্রয়োজনে ঢোপকল স্থানান্তরের প্রয়োজন হওয়ায় ঐতিহ্য সংরক্ষণ ও ইতিহাস তুলে ধরার লক্ষে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, এক সময় রাজশাহী নগরবাসীর দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল এই ঢোপকল। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসা সেই ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতেই রাজশাহী সিটি কর্পোরেশন এই উদ্যোগ গ্রহণ করেছে।