শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
রাজনীতি

ইউরেনিয়াম দিয়ে হত্যার হুমকি সরকারের ভয়ঙ্কর মতবাদ প্রকাশ: আবদুর রব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইউরেনিয়াম দিয়ে হত্যার হুমকি সরকারের ভয়ঙ্কর মতবাদ প্রকাশ: আবদুর রব

ইউরেনিয়াম দিয়ে হত্যার হুমকি, কারাগার এবং কারাদণ্ড দিয়ে বিরোধীদলের আন্দোলন স্তব্ধ করার মাধ্যমে সরকারের ভয়ঙ্কর মতবাদ প্রকাশ পাচ্ছে বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

মঙ্গলবার (১০ অক্টোবর) জেএসডির স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে আ স ম আবদুর রব এসব কথা বলেন।

আ স ম আবদুর রব বলেন– সরকার অত্যন্ত চাতুর্যের সঙ্গে আদালত ও আইন ব্যবহার করে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরিতে সংগ্রামরত রাজনীতিবিদদের গায়েবী মামলায় দন্ডিত করছে। বল প্রয়োগ, শাস্তিমূলক ব্যবস্থা, মানবাধিকার লঙ্ঘন এবং সরকারের ইচ্ছায় রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে কর্ম সম্পাদনে বাধ্য করার কারণে– দেশ বড় ধরনের বিপর্যয়ের দিকে এগুচ্ছে।

সভার রাজনৈতিক প্রস্তাবে বলা হয়– অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, দেশের নিরাপত্তা এবং স্থিতিশীলতার মূল প্রশ্নটিকে উপেক্ষা করে, অবৈধ ক্ষমতা ধরে রাখার বিষয়টিকে সরকার অগ্রাধিকার দেয়ায়, জাতীয় রাজনীতিকে চরম সংঘাতমুখী ও বিপর্যয়ের দিকে ঠেলে দেয়া হচ্ছে। রাজনীতি ও অর্থনীতির দেউলিয়াত্ব অবস্থা থেকে দেশকে উদ্ধারের একমাত্র পথ হচ্ছে– বর্তমান সরকারকে ক্ষমতা থেকে অপসারণ করে গণমুখী রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণের উদ্যোগ গ্রহণ করা।

উত্তরাস্থ বাসভবনে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন– দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, এডভোকেট কেএম জাবির, কামাল উদ্দিন পাটোয়ারী প্রমুখ।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ