শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

আ. লীগ নিষিদ্ধের দাবিতে ফেনীতে এনসিপির বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আ. লীগ নিষিদ্ধের দাবিতে ফেনীতে এনসিপির বিক্ষোভ

আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি ফেনী জেলা শাখা।

সোমবার (২৮ এপ্রিল) বিকাল ৫ টায় শহরের ফেনী পৌরসভা প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে কলেজ রোড, জেল রোড ও ট্রাংক রোড প্রদক্ষিণ করে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় তারা ’বিচার বিচার বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই’ ’নিষিদ্ধ নিষিদ্ধ নিষিদ্ধ চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই’ বলে নানা স্লোগান দিতে থাকে।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকতের সভাপতিত্বে মিছিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সংগঠক (দক্ষিনাঞ্চল) মুনতাসীর মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক তুহিন আহমেদ, জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠক শাহ ওয়ালী উল্লাহ মানিক, সুজা উদ্দিন সজিব, এ্যাডভোকেট মনসুর আব্দুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেনী জেলার সংগঠক আবদুল্লাহ আল যোবায়ের, সাবেক সমন্বয়ক মুহাইমিন তাজিম, আবদুল আজিজ ও জাতীয় নাগরিক পার্টির সংগঠক আবদুল কাদের সহ নেতাকর্মীরা।

মামুন/আল