শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
রাজধানী

আশুলিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আশুলিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

 

ঢাকার আশুলিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ইউপি সদস্যের ছেলে এক যুবক নিহত হয়েছে।

বুধবার (০৪ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা–আরিচা মহাসড়কে নয়ারহাট ঢালু ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷

নিহত আশিক হোসেন (২৫)ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের গাওয়াইল গ্রামের আওলাদ হোসেনের ছেলে। তিনি গণবিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগ থেকে অধ্যায়ন শেষ করেছে। তার বাবা সোমভাগ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

নিহতের চাচা আমের হোসেন বলেন, নিহত আশিক বিকেলে মোটরসাইকেল যোগে আশুলিয়ার নবীনগর সেনা মার্কেটে মোবাইল ঠিক করতে যায়। ফেরার পথে ট্রাকের চাপায় মারা যায়। আজ তার বিয়ের দিন ধার্য হওয়ার কথা ছিলো। কিন্তু সে মারা গেলো। নিহত আশিক তার বাবার একমাত্র সন্তান।

সাভার হাইওয়ে থানার উপ–পরিদর্শক মোয়াজ্জেম হোসেন বলেন, সন্ধ্যায় ঢাকা–আরিচা মহাসড়কের নয়ারহাট ঢালু ব্রিজ এলাকায় ঢাকাগামী একটি পাথর বেঝাই ট্রাকের চাপা পরে মোটরসাইকেল আরোহী মাটিতে পড়ে যায়। পরে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।নিহতের আত্মীয়দের সাথে আলোচনা করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

এম এ হালিম / আল / দীপ্ত সংবাদ