শিরোনাম
সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

আশানুরূপ ফলাফল না হওয়ায় এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আশানুরূপ ফলাফল না হওয়ায় এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যা

এসএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় মানিকগঞ্জ সিংগাইর উপজেলায় আত্মহত্যা করেছে জান্নাতুল আক্তার (১৬) নামে এক শিক্ষার্থী।

সোমবার (১৩ মে) ভোর ৫টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের গোলাই জামশা গ্রামে এ ঘটনা ঘটে।

দুপুর দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়ারুল ইসলাম।

মৃত জান্নাতুল আক্তার জামশা ইউনিয়নের গোলাই জামশা এলাকার জীন্দার আলীর মেয়ে। সে নবগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

স্থানীয়রা জানান, গতকাল প্রকাশিত ফলাফলে সে পাশ করলেও রেজাল্ট তার মন মতো না হওয়ায় বাড়িতে এসে অভিমান করে ছিল। এরপর প্রতিদিনের মত রাতের খাবার খেয়ে শয়ন কক্ষে ঘুমিয়ে পরে জান্নাতুল। সকালে ঘুম থেকে না ওঠায় বাড়ির লোকজন ডাকাডাকি করতে থাকে। তাতে সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে রুমে প্রবেশ করলে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ দেখতে পায় স্বজনরা।

সিংগাইর থানার ওসি মো.জিয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

জাহিদুল/এসএ/দীপ্ত সংবাদ