শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ময়মনসিংহ বিভাগ

আল্লাহু ও মোহাম্মদ নামের দৃষ্টিনন্দন ইসলামিক ভাস্কর্য উম্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আল্লাহু ও মোহাম্মদ নামের দৃষ্টিনন্দন ইসলামিক ভাস্কর্য উম্মোচন

 

মহান আল্লাহু ও প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) এর নামের দৃষ্টিনন্দন ইসলামিক ভাস্কর্য উম্মোচন করা হয়েছে ফেনী শহরের মিজান রোডে।

বুধবার (১৫ নভেম্বর) রাতে সুসজ্জিত ও আধুনিক ভাস্কর্যটির উদ্ধোধন করেন ফেনী–২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী হাজারী।

এসময় ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, হেফাজতে ইসলামের ফেনী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেনী পৌরসভার অর্থায়নে আল্লাহু ও মোহাম্মদ নামের দৃষ্টিনন্দন এই ভাস্কর্যটি স্থাপন করা হয়।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান।

উদ্বোধনকালে নিজাম উদ্দিন হাজারী এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদ্রাসাকে একটি উচ্চতর ডিগ্রি দেয়ার মাধ্যমে স্বীকৃতি দিয়েছেন। যার কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে উপাধি দেয়া হয় কওমী জননী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মভীরু বলে আজকে সারা বাংলাদেশের মধ্যে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করেছেন এটা পৃথিবীর কোথাও সম্ভব কিনা আমি জানি না। আজ ফেনীতে পৌর মেয়র স্বপন মিয়াজী মহান আল্লাহু ও প্রিয় নবী মোহাম্মদ (সা.) এর নামের দৃষ্টিনন্দন যে ইসলামিক ভাস্কর্য তৈরি করেছে তা ধর্মপ্রাণ মুসল্লিদের চক্ষু শীতল করবে।

 

আবদুল্লাহ মামুন/ আল/ দীপ্ত সংবাদ