শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
খেলা

আলিম দারকে ‘গার্ড অব অনার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আলিম দারকে ‘গার্ড অব অনার’

আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে শুক্রবার (৭ এপ্রিল) বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচটি ছিল আলিম দারের শেষ টেস্ট। ১৯ বছর ধরে আইসিসির এলিট প্যানেলে থাকা পাকিস্তানের এই আম্পায়ারকে সম্মাননা দেয় বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হোসেন পাপন।

আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের পরই দুই দলের খেলোয়াড়রা বাউন্ডারি লাইনে চলে যান আলিম দারকে সম্মাননা জানানোর জন্য। বাউন্ডারি লাইনের সামনে গিয়ে সারিবদ্ধ হন দুই দলের ক্রিকেটাররা। এরপর তাদের করতালির মধ্য দিয়ে মাঠ থেকে বিদায় নেন পাক এই আম্পায়ার।

২০০০ সালে অভিষিক্ত হন আলিম দার। ২০০২ সালে আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত করা হয় তার নাম। এরপর ২০০৭ ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল, ২০১০ ও ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পরিচালনা করেছেন আলিম দার। পাকিস্তানের এই আম্পায়ার সর্বোচ্চ তিনবার ডেভিড শেফার্ড ট্রফিও জিতেছেন।

চারটি বিশ্বকাপ ফাইনালসহ ছেলেদের ক্রিকেটে রেকর্ড ৪৩৫টি ম্যাচ পরিচালনা করেন আলিম দার। দীর্ঘ ১৯ বছরের যাত্রার পরিসমাপ্তি ঘটালেন পাকিস্তানের এই আম্পায়ার। তবে আইসিসির এলিট প্যানেল ছাড়লেও আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করে যাওয়ার ইচ্ছে পোষণ করেছেন তিনি।

 

এমি/দীপ্ত