রবিবার, মে ১৭, ২০২৬
রবিবার, মে ১৭, ২০২৬

জিলহজ মাসের চাঁদের ছবি প্রকাশ করল আরব আমিরাত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
হিজরি ১৪৪৭ সনের জিলহজ মাসের চাঁদের ছবি প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত।

হিজরি ১৪৪৭ সনের জিলহজ মাসের চাঁদের ছবি প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে রবিবার (১৭ মে) সন্ধ্যায় চাঁদ দেখার প্রস্তুতি নেয়া হয়েছে।

কিন্তু এর আগেই স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটের দিকে আবুধাবির আকাশে জ্যোতির্বিদরা প্রযুক্তি ব্যবহার করে চাঁদের ছবি তুলেছেন।

ছবিটি তুলেছে আল খাতিম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষক কেন্দ্র। সংস্থাটি জানিয়েছে, যখন ছবিটি তোলা হয় তখন চাঁদটির বয়স ছিল ৯ ঘণ্টা। আর এটি সূর্য থেকে ৭ দশমিক ৮ ডিগ্রি দূরে ছিল।

চাঁদের ছবিটি ক্যামেরাবন্দি করেছেন জ্যোতির্বিদ মোহাম্মদ শওকত ওদেহ। তাকে এতে সহায়তা করেছেন খালফান আল নুয়াইমি, ওসামা ঘান্নাম এবং আনাস মোহাম্মদ।

এদিকে আমিরাত সরকার আজ (রবিবার) সন্ধ্যায় দেশের সবাইকে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে।

সূর্যাস্তের পর পূর্বগগনে অর্ধচন্দ্রের দেখা মিললে আরব আমিরাতে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।

উল্লেখ্য, জিলহজ মাসের দশম দিনে পশু কোরবানির মাধ্যমে ঈদুল আজহা পালিত হয়।

সূত্র: গালফ নিউজ

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More