শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

আমি আপনাদের ভোট চাইব না, যা চাওয়ার আল্লাহ তায়ালার কাছেই চাইব : মঞ্জু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আমি আপনাদের ভোট চাইব না, যা চাওয়ার আল্লাহ তায়ালার কাছেই চাইব : মঞ্জু

 

‘যদি আল্লাহ তায়ালা আমার পক্ষে থাকেন, তাহলে আপনাদের ভোটও লাগবে না‘ বলে নিজের নির্বাচনী প্রচারণায় মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসমাবেশে মঞ্জু এ মন্তব্য করেন।

জনসমাবেশে মঞ্জু বলেন, ‘আমি আপনাদের ভোট চাইব না। যা চাওয়ার আল্লাহ তায়ালার কাছেই চাইব।‘

তিনি আরও বলেন, ‘যদি রাজাকার–আল বদরদের সন্তানেরা ক্ষমতায় না আসে, তাহলে নেছারাবাদের উন্নয়নের চিত্রই পরিবর্তন হয়ে যাবে।‘

জনসমাবেশে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর–২ আসন থেকে প্রার্থী হয়েছেন মঞ্জু। আওয়ামী লীগের শরিক দল হিসেবে তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

 

এসএ/দীপ্ত নিউজ