আন্দোলনে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের নির্দেশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জুলাই–আগস্টে ছাত্র–জনতার অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয় পর্যায়ের আহত সব শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ইউজিসির এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে আন্দোলনে সরকারি ও বেসরকারি বিশ্ববিদালয়ে যারা আহত হয়েছেন তারা টিউশন ফি মওকুফ পাবেন। তবে আহত হওয়ার পক্ষে দালিলিক প্রমাণ দিতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের গত ২৯ অক্টোবরের প্রজ্ঞাপনের মাধ্যমে জুলাই–আগস্ট ২০২৪ এ ছাত্র জনতার গণ–অভ্যুত্থানে আহত মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে (সব সরকারি–বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও বিশ্ববিদ্যালয়) শিক্ষার্থীদের বেতন/টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই অবস্থায় এই প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ জানানো হলো।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More