শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের ককটেলবাজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের ককটেলবাজি
ককটেল

চাঁপাইনবাবগঞ্জে দুটি রাজনৈতি দলের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক ককটেলবাজির ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকটি বাড়ীতেও ককটেল নিক্ষেপ ও ভাংচুর করা হয়।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের উপর সুন্দরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এঘটনায় কেউ হতাহত না হলেও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে দুই পক্ষেই পিছু হটে। বর্তমানে বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

আরও পড়ুন: বগুড়ায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় বিএনপি নেতা বাবু আলীর নেতৃত্বে ৬০/৭০ জনের একটি দল ককটেল ফোটাতে ফোটাতে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আঙ্গুর আলীর বাড়ীর দিকে আগাতে থাকে। বিষয়টি টের পেয়ে আঙ্গুর আলীর লোকজন প্রতিরোধ গড়লে পিছু হটে বাবুর লোকজন। এসময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে বার বার যোযোগের চেষ্টা করেও অভিযুক্ত আঙ্গুর আলী বাবুর বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি মো.সাজ্জাদ হোসেন জানান, ককটেল হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মূলত রাজনৈতিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

তারেক / আল / দীপ্ত সংবাদ