শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

আদালত থেকে পালালেন বিএনপির ৫৮ নেতাকর্মী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আদালত থেকে পালালেন বিএনপির ৫৮ নেতাকর্মী

নাশকতা মামলায় চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াতের ৪৭ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। হাইকোর্ট থেকে নেয়া আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ১১টায় নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তারা। তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন জেলা ও দায়রা জজ মো.জিয়া হায়দার।

তবে জামিন পেয়েছেন ৩ নেতাকর্মী। এদিকে হাজিরা দিতে আসা বিএনপির ৬৮ নেতাকর্মী আদালত থেকে পালিয়ে যান।

আদালত সূত্রে জানা গেছে,নাশকতা মামলায় হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিনে ছিলেন বিএনপি জামায়াত নেতাকর্মীরা। আগামী রোববার (৩১ মার্চ)আগাম জামিনের মেয়াদ শেষ হবে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) ১০৭ জন নেতাকর্মী চুয়াডাঙ্গা জেলা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করেন। এসময় জেলা ও দায়রা জজ মো.জিয়া হায়দার এদের মধ্যে তিনজনকে জামিন ও বাকি ৪৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এসময় আদালত থেকে ৬৮ জন নেতাকর্মী হাজিরা না দিয়ে পালিয়ে যান।

বিএনপিপন্থি আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান মুকুল জানান,তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফের অভিযোগ,তারা প্রকৃত ন্যায়বিচার পাননি। আদালত ফরমায়েশিভাবে নেতাকর্মীদের কারাগারে পাঠিয়েছেন।

 

জান্নাতুল আওলিয়া/এজে/দীপ্ত সংবাদ