শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

আজ সোনাক্ষীর বিয়ে, বর কে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আজ সোনাক্ষীর বিয়ে, বর কে?

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা আজ বিয়ের পিঁড়িতে বসছেন। দীর্ঘদিনের প্রেমিক জহির ইকবালের সঙ্গেই বিয়ে হচ্ছে এই অভিনেত্রীর। অভিনেতা শত্রুঘ্ন সিনহার মেয়ের বিয়ের জমকালো আয়োজনে সেজেছে তাদের বাড়ি ‘রামায়ণ‘।

রবিবার (২৩ জুন) জাহির ইকবালকে বিয়ে করতে চলেছেন সোনাক্ষী সিনহা। তবে হিন্দু কিংবা ইসলাম রীতি মেনে নয়, নেহাতই রেজিস্ট্রি করেই হতে চলেছে এই বিয়ে। এ বিয়েতে পাত্র বা পাত্রী কারোরই কোনো ধর্ম পরিবর্তনের প্রশ্নই ওঠে না, সাফ জানিয়ে দিয়েছেন জাহির ইকবালের বাবা।

এদিকে শুরুর দিকে শোনা যাচ্ছিল ভিন্ন ধর্মে একমাত্র মেয়ের বিয়ে মানতে পারছেন না শত্রুঘ্ন সিনহা। আর এই বিয়ে নিয়ে সমস্যা যে হয়েছিল তা সাংবাদমাধ্যমের কাছে স্বীকারও করে নিয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা।

শত্রুঘ্ন সিনহা জানিয়েছেন, বিয়ের আগে ঝামেলা হওয়াটা স্বাভাবিক, ঝামেলা ছিলও, তবে যা কিছু সমস্যা ছিল তা মিটে গিয়েছে। অর্থাৎ শেষ পর্যন্ত মেয়ের থেকে দূরে সরে থাকতে পারেননি তিনি। সোনাক্ষী–জাহিরের বিয়েতে তাঁদের আশীর্বাদ করতে উপস্থিত থাকবেন শত্রুঘ্ন ও পুণম।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ