
রাজশাহীতে আজহারীর মাহফিলে ৩৭ নারী পকেটমার আটক

রাজশাহীতে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারির অভিযোগে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৩৭ নারীকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আরএমপি মুখপাত্র ও উপ–পুলিশ কমিশনার (ডিবি) গাজিউর রহমান।
তিনি জানান, তাফসির মাহফিলে বিপুলসংখ্যক মানুষের সমাগমকে কেন্দ্র করে পকেটমারির ঘটনা ঘটতে পারে–এমন আশঙ্কায় পুলিশের গোয়েন্দা নজরদারি ছিল। এসময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এবং পকেটমারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৩৭ নারীকে আটক করা হয়। তাদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।








