শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

আখাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আখাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছররা গুলিতে আসাদুল ইসলাম (২৮) নামের এক যুবক আহত হয়েছেন।

শুক্রবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা সীমান্তের ভারত অংশে এ ঘটনা ঘটে।

আসাদুল ইসলাম ইটনা গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে। তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি এম রাশেদুল ইসলাম জানান, সীমান্ত পেরিয়ে ভারতের অংশে ঢুকে পড়েছিলেন ওই যুবক। পরে টহলরত বিএসএফ সসদস্যরা তাকে লক্ষ্য করে ছররা গুলি নিক্ষেপ করেন। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন আসাদুল।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, ‘ওই যুবক কেনো সীমান্ত অতিক্রম করেছিলেন সেটি জানা যায়নি। তার সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা চলছে। পাশাপাশি বিএসএফের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।’