শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
রাজনীতি

আওয়ামী লীগের দলীয় ফান্ড ১০০ কোটি ছাড়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আওয়ামী লীগের দলীয় ফান্ড ১০০ কোটি ছাড়াল
সংগৃহীত ছবি

১০০ কোটি ছাড়িয়েছে আওয়ামী লীগের দলীয় ফান্ডের জমা। ২১টি ব্যাংক হিসাবে এই টাকা জমা দেয় দলটি।আওয়ামী লীগের আয়–ব্যয়ের হিসাব বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১১টার দিকে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আশিকুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল নির্বাচনে কমিশন (ইসি) সচিবালয়ে প্রবেশ করে।

ইসি সচিব শফিউল আজিমের কাছে ২০২৩ পঞ্জিকা বছরের আয়–ব্যয়ের হিসাব জমা দেয় দলটি।

হিসাব বিশ্লেষণ করে দেখা যায়, ২০২২ সালের তুলনায় ২৩ সালে আয় এবং ব্যয় দুটোই বেড়েছে আওয়ামী লীগের। ২০২৩ সালে দলটির ব্যয় হয়েছে ৯ কোটি ৮৭ লাখ ৩৬ হাজার টাকা৷ যেখানে ২০২২ সালে ব্যয় ছিল ৭ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার টাকা। ২০২৩ সালে আয় হয়েছে ২৭ কোটি ১৪ লাখ ৪৫ হাজার টাকা। এর আগের বছরের আয় ছিল ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার টাকা।

বছর শেষে ব্যাংকে জমা ছিল ৯০ কোটি ৫৫ লাখ ৩১ হাজার টাকা। বর্তমানে ১০০ কোটি টাকা ছাড়িয়েছে আওয়ামী লীগের দলীয় ফান্ডের জমা।

এজে / আল/ দীপ্ত সংবাদ