শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

অ্যাম্বুলেন্স আটকে রাখায় নবজাতকের মৃত্যু: সিন্ডিকেট মূলহোতা সবুজ গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অ্যাম্বুলেন্স আটকে রাখায় নবজাতকের মৃত্যু: সিন্ডিকেট মূলহোতা সবুজ গ্রেপ্তার

শরীয়তপুর জেলায় রোগী বহনকারী অ্যাম্বুলেন্স আটকে রাখায় এক নবজাতকের মৃত্যুর ঘটনায় সিন্ডিকেট মূলহোতা সবুজ দেওয়ান‘কে গ্রেপ্তার করেছে র‍্যাব ও পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) ভোরে সদর উপজেলার বেড়া চিকন্দী এলাকায় (শ্বশুর বাড়ি) যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সবুজ দেওয়ান (২৮) শরীয়তপুর সদর উপজেলার ধানুকা এলাকার বাসিন্দা এবং আবু তাহের দেওয়ানের ছেলে।

এর আগে, শুক্রবার (১৫ আগস্ট) রাতে নবজাতকের বাবা নূর হোসেন সরদার পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সবুজ দেওয়ানসহ মোট ৫ জনকে আসামি করা হয়।

মামলার বাদী ও নিহত শিশুর বাবা নূর হোসেন বলেন, ‘আমরা চাই এই ঘটনার প্রত্যেক অপরাধীকে প্রশাসন দ্রুত গ্রেপ্তার করুক। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। যাতে ভবিষ্যতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা আর কেউ ঘটানোর সাহস না পায়।’

এ বিষয়ে, র‍্যাব–৮ কোম্পানি কমান্ডার ও পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, ‘আমরা বিষয়টি জানার পর অপরাধীদের ধরতে তৎপর হই। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার মূলহোতা সবুজ দেওয়ানকে গ্রেপ্তার করে পালং মডেল থানায় হস্তান্তর করি। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

 

এসএ