শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

অস্কারে বাংলাদেশ থেকে যাচ্ছে ‘বলী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অস্কারে বাংলাদেশ থেকে যাচ্ছে ‘বলী’

বাংলাদেশ থেকে ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) যাচ্ছে ইকবাল হোসাইন চৌধুরীর চলচ্চিত্র ‘বলী’। যার ইংরেজি নাম, ‘দ্য রেসলার’। অস্কারের এবারের আসরে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে লড়বে সিনেমাটি।

এর আগে কোরিয়ার নামকরা বুসান চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরের (২০২২) নিউ কারেন্টস বিভাগে পুরস্কার জিতেছিল ‘বলী’।

নির্মাতা মতিন রহমানকে চেয়ারম্যান করে ৭ সদস্যের ‘অস্কার বাংলাদেশ কমিটি’ গঠন করা হয়েছে। এরপর অস্কারের জন্য ছবি আহ্বান করেছে এই কমিটি। যাচাই বাছাই শেষে ১ অক্টোবর সর্বসম্মতিক্রমে ‘বলী’ ছবিটিকে চূড়ান্ত করা হয়েছে ৯৭তম অস্কারে পাঠানোর জন্য।

২০২০–২১ অর্থবছরে বাংলাদেশ সরকারের অনুদানের সিনেমা ‘বলী’। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সাগর পাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ২০২২ সালের এপ্রিল–মে মাসে ছবিটির টানা শুটিং হয়েছে চট্টগ্রামের উপকূলীয় এলাকায়। ছবিটির সহ–প্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও সৈয়দ গাউসুল আলম শাওন।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ