শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

অস্কারের আগেই হলিউডে নেমে এলো শোকের ছায়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অস্কারের আগেই হলিউডে নেমে এলো শোকের ছায়া
ওয়াল্টার মিরিস্কের মৃত্যূতে হলিউডজুড়ে শোকের ছায়া

বিশ্বখ্যাত অস্কার পুরস্কার প্রদানের আর মাত্র দুই সপ্তাহ বাকি। কিন্তু এর মাঝেই হলিউডে নেমে এলো শোকের ছায়া। অস্কার একাডেমির প্রাক্তন সভাপতি ওয়াল্টার মিরিস্ক আর নেই। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ১০১ বছর। বার্ধক্যজনিত কারণে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) তিনি মারা যান। তার মৃত্যুর খবর সোমবার (২৭ ফেব্রুয়ারি) নিশ্চিত করেছে অস্কার একাডেমি।

ওয়াল্টার মিরিস্ক ১৯২১ সালের ৮ নভেম্বর নিউইয়র্কে জন্মগ্রহণ করেন। ম্যাডিসন–উইসকনসিন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা শেষ করে হার্ভার্ড বিজনেস স্কুলে পড়াশোনা করেন তিনি। এরপরই চলচ্চিত্র জগতে পা রাখেন মিরিস্ক। প্রযোজনা করেন ‘দ্য অ্যাপার্টমেন্ট’, ‘ওয়েস্ট সাইড স্টোরি’র মতো জনপ্রিয় একাধিক ছবি। তার নিজের একটি প্রযোজনা সংস্থাও ছিল। তার নাম ‘দ্য মিরিস্ক কো’।

বিভিন্ন সিনেমা প্রযোজনা করলেও দর্শক এবং সমালোচকদের নজরে পড়েন ১৯৬৭ সালে। সে সময় ‘ইন দ্য হিট অব দ্য নাইট’ ছবির প্রযোজনা করে দর্শক আর সমালোচকদের মনে তাক লাগিয়ে দেন তিনি।

জীবিত অবস্থায় অস্কার পুরস্কার প্রদানের ক্ষেত্রে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের প্রাক্তন সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তিনি

সূত্র: এনডিটিভি।

 

এমি/দীপ্ত