শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

অভিনেত্রী চমকের দেনমোহর ৯ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অভিনেত্রী চমকের দেনমোহর ৯ টাকা

মাত্র ৯ টাকা দেনমোহরে বিয়ে করেছেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

শুক্রবার (২১ জুন) বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এর আগে ঈদের দিন আংটি বদল করেন এই অভিনেত্রী।

অভিনেত্রীর স্বামীর নাম আজমান নাসির; পেশায় একজন ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। বিয়ের আয়োজন অভিনেত্রী সেরেছেন মাদ্রাসায় বাচ্চাদের সঙ্গে।

নিজের ভেরিফায়েড ফেসবুকে স্টোরিসহ বিয়ের কয়েকটি ছবি পোস্ট করেছেন চমক। স্টোরির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’। ওই ছবিতে দেখা যায়, লাল রঙের একটি শাড়ি পরেছেন চমক। সঙ্গে সোনালি রঙের কুন্দনের গয়না ও হালকা মেকআপেই বউ সেজেছেন তিনি। অন্যদিকে অভিনেত্রীর স্বামী পরেছেন সাদা রঙের শেরওয়ানি।

আরেকটি পোস্টে অভিনেত্রী জানিয়েছেন, তার বিয়ের দেনমোহর ছিল মাত্র ৯ টাকা। টাকার অঙ্কটা রাখার কারণ হিসেবে অভিনেত্রী বলেছেন, ৯ আমার জন্য লাকি একটা নম্বর। যেহেতু আমার জন্মদিন ৯ জুলাই, তাই আমরা এটা (দেনমোহর) ৯ টাকা রাখার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা দুজনেই বিশ্বাস করি, একটা সুখী বিবাহিত জীবনের জন্য টাকা কখনই চিন্তার বিষয় হতে পারে না। আমরা বিশ্বাস করি ভালোবাসাই আমাদের একত্রে রাখবে।

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক। তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজ হলো ‘গার্লস স্কোয়াড’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’, ‘হায়দার’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’ প্রভৃতি।