শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

অবৈধ হ্যান্ডসেটের ব্যবহার বন্ধে ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর ব্যবস্থা চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
অবৈধ হ্যান্ডসেটের ব্যবহার বন্ধে ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর ব্যবস্থা চালু

দেশে অনিবন্ধিত মুঠোফোন হ্যান্ডসেটের ব্যবহার রোধ ও টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালু করা হবে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বৈধ ও নিরাপদ হ্যান্ডসেট ব্যবহারে এনইআইআরের গুরুত্ব শীর্ষক টিআরএনবি আয়োজিত সেমিনারে এ তথ্য জানান বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক।

তিনি বলেন, দেশে বর্তমানে অবাধে মোবাইল ফোন ক্লোন করা হচ্ছে। বিটিআরসির ডাটাবেইজ বিশ্লেষণে দেখা গেছে, মাত্র পাঁচটি আইএমইআই নম্বরের বিপরীতে বাজারে পাওয়া গেছে প্রায় ৫০ লাখ হ্যান্ডসেট।

হ্যান্ডসেট নিবন্ধন কার্যক্রম শুরু বিষয়ে মো. আমিনুল হক বলেন, ব্যবসায়ীদের কাছে থাকা অবৈধ হ্যান্ডসেটগুলো যাচাই–বাছাই করে ক্লোন ও রিফারবিশ ফোন বাদে বাকি সেটগুলো সরকার চাইলে রাজস্ব প্রাপ্তির মাধ্যমে বৈধ করে নেয়ার সুযোগ দেবে।

উল্লেখ্য, কোনো বৈধ মোবাইল ফোনের আইএমইআই নম্বর নকল করে তৈরি সেটগুলোকে ক্লোন ফোন বলা হয়। আর রিফারবিশ ফোন হলো বিদেশে ব্যবহৃত পুরোনো হ্যান্ডসেট, যেগুলো দেশে এনে নতুন বলে বিক্রি করা হয়।

বিটিআরসি আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে মোবাইল নেটওয়ার্কে নিরাপত্তা এবং ব্যবহারকারীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা যাবে।

রুবায়েত হাসান/এজে/দীপ্ত সংবাদ