শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

অবৈধ অনুপ্রবেশের দায়ে সীমান্তে ভারতীয় নারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অবৈধ অনুপ্রবেশের দায়ে সীমান্তে ভারতীয় নারী আটক

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক ভারতীয় নারীকে আটক করেছে বিজিবি। রবিবার দিবাগত রাত ১০টার দিকে সীমান্ত পিলার–৬০/১০৫ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

সোমবার (৩০ জুন) মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ভারতীয় নারীর নাম ফাল্গুনী রায় (২৮)। তিনি ভারতের নদীয়া জেলার বনগাঁ থানার আরশিংড়ী গ্রামের মৃত বিশ্বনাথ রায়ের মেয়ে।

বিজিবি জানিয়েছে, ভারতীয় ওই নারী গত ২ বছর আগে যশোর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। পরে তিনি যশোরের ঝিকরগাছা থানার গদখালী গ্রামে খালার বাড়িতে বসবাস করছিলেন।

এর আগে গত ২৫ এপ্রিল অবৈধভাবে ওই নারী ভারতে প্রবেশের চেষ্টাকালে কুমিল্লাপাড়া বিওপি‘র বিজিবি সদস্যদের হাতে আটক হন। পরে তাকে মহেশপুর থানায় সোপর্দ করে বিজিবি। ওই ঘটনায় ভারতীয় ওই নারীর নামে মামলা দায়ের করে পুলিশ। মামলার জেরে ৫০ দিন কারাভোগের পরে মুক্তি পেয়ে গত রোববার দ্বিতীয় দফায় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে ওই নারী। পরে তাকে আটক করে সোমবার দুপুরে পুনরায় মহেশপুর থানায় সোপর্দ করে বিজিবি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আটক ভারতীয় নারীকে আদালতে সোপর্দ করা হবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শাহরিয়ার আলম/এজে/ঝিনাইদহ