শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

অপু বিশ্বাসের কথাতেই নাচবেন শবনম বুবলী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অপু বিশ্বাসের কথাতেই নাচবেন শবনম বুবলী
অপু বিশ্বাস ও শবনম বুবলি

প্রতিবছরের মতো এবারও কোরবানি ঈদের অনুষ্ঠান হিসেবে প্রচারিত হবে আনন্দমেলা। আর এ আনন্দমেলা অনুষ্ঠানেই উপস্থাপনার দায়িত্বে থাকবেন অপু বিশ্বাস। তার সঙ্গে উপস্থাপনায় আরও দেখা যাবে চিত্রনায়ক ফেরদৌসকে। আর এ অনুষ্ঠানের একটি বিশেষ মুহূর্তে মঞ্চে নৃত্য পরিবেশন করবেন শবনম বুবলী এবং মাহফুজ আহমেদ।

ব্যাক্তি জীবনে নানা টানাপোড়নের মধ্য দিয়ে পার করলেও ক্যারিয়ার জীবনে প্রভাব পরতে দেন না অভিনয় শিল্পীরা। সেটি আবারও প্রমাণ করলেন এ প্রজন্মের চিত্রনায়িকা অপু ও বুবলি।

ঈদের দিন বিটিভিতে রাত ১০টার সংবাদের পর অনুষ্ঠানটি প্রচারিত হবে। অনুষ্ঠানটিতে স্মরণ করা হবে প্রয়াত কিংবদন্তি নায়ক ফারুককে। তার অভিনীত তিনটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন আদর আজাদ ও দীঘি। তিনটি নাটিকা ছাড়াও থাকছে মৌলিক ও ব্যান্ডের গান।

 

এসএল/দীপ্ত নিউজ