শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

অপুকে কোলে তুলতে গিয়ে ধপাস করে ফেলে দিলেন নিরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অপুকে কোলে তুলতে গিয়ে ধপাস করে ফেলে দিলেন নিরব
অপু বিশ্বাস ও নিরব হোসেন

ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, ঢালিউড কুইন অপু বিশ্বাস ও অভিনেতা নিরব স্টেজে পারফর্ম করছেন ।

বিয়াইনসাব আপনার জন্য ঢাকা থেকে ডিজে আনসি’ গানের সঙ্গে নাচছিলেন নায়িকা অপু বিশ্বাস ও নায়ক নিরব। নাচের শেষ অংশে অপুকে কোলে তোলার চেষ্টা করেন নিরব। কিন্তু এতেই ঘটে ঝামেলা। অপুকে কোলে নিতে গিয়ে মঞ্চের ওপর ফেলে দেন নিরব এবং নিজেও পড়ে যান।

শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় মুন্সীগঞ্জ–বিক্রমপুর সমিতির ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সিরাজদিখানের একটি অভিজাত রিসোর্টে একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

এমন দৃশ্য দেখে দর্শকরা চমকে যান। কিন্তু মঞ্চে থাকা অন্যদের সহযোগিতায় নিজেদের সামলে পারফরম্যান্স শেষ করেন অপু ও নিরব। তবে সে সময়ে পড়ে যাওয়ার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

এই ভিডিও নিয়ে নানান ধরনের চর্চা হচ্ছে। সে সঙ্গে চলছে সমালোচনাও। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভক্তদের নানান কমেন্টের ঝড় বইছে। অনেকেই বুবলি, বর্ষা এবং অপুর মাঝে রেষারেষির বিষয়কে তুলে মন্তব্য করেন, আজকে বর্ষার ছোটখাটো ইদ, আজকে বুবলির ছোটখাটো ইদ। এছাড়া এই ঘটনা নিয়ে চলছে হাস্যরসিকতা।

এফএম/দীপ্ত সংবাদ