শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
অন্যান্য

অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নাটোরের নলডাঙ্গা উপজেলার বুড়ির ভাগ এলাকা থেকে অপহরণ মামলার প্রধান পলাতক আসামি মোঃ আশিককে (২৫) গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার(১ সেপ্টেম্বর) সকালে একপ্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‍্যাব–৫।

নাটোর ক্যাম্পের কোম্পানি উপঅধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ নুরল হুদা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বুড়িরভাগ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এজাহারনামীয় প্রধান পলাতক আসামি মোঃ আশিককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আশিক নলডাঙ্গা উপজেলার বুড়িরভাগ এলাকার মোঃ সুমনের ছেলে।

কোম্পানি উপঅধিনায়ক আরও জানান, এজাহারনামীয় পলাতক আসামি আশিক এই মামলার ভিকটিমকে বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দিত। এ বিষয়ে ভিকটিমের অভিভাবক আসামি আশিকের পিতামাতাকে একাধিকবার জানালেও তারা কোন প্রকার কর্ণপাত করেনি। পরে চলতি বছরের ২৯ আগস্ট সকাল ৬টার দিকে ভিকটিম নলডাঙ্গা উপজেলার হলুদঘর পূর্বপাড়া গ্রামের নিজ বাড়ীর সামনের রাস্তায় হাঁটাচলা করতে গেলে আসামি মোঃ আশিক অন্যান্য আসামিদের প্ররোচনায় ভিকটিমকে বিয়ের প্রলোভন দিয়ে অজ্ঞাতনামা সিএনজিযোগে অপহরণ করে নিয়ে যায়। ভিকটিমকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন। ইতিপূর্বে ভিকটিম উদ্ধার হলেও ভোরে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে নাটোরের নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

সাহেদুল আলম/শায়লা/দীপ্ত নিউজ