শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

আগেও বিয়ে হয়েছিল প্রশ্মিতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আগেও বিয়ে হয়েছিল প্রশ্মিতার
গায়িকা প্রশ্মিতা পাল

ফের বিয়ের পিঁড়িতে বসছেন ভারতের জনপ্রিয় সংগীত অনুপম রায়। ২ মার্চ গায়িকা প্রশ্মিতা পালের সাথে গাঁটছড়া বাধবেন তিনি। তাবে প্রশ্মিতার আগেও একবার বিয়ে হয়েছিল।

প্রশ্মিতা পাল টলিউডের একাধিক ছবিতে গান গেয়েছেন। তবে খ্যাতি পান বোঝে না সে বোঝে না ছবিটির সাজনা গানটি গেয়ে। তার হবু স্বামী অনুপমের পরিচালনাতেও গেয়েছেন গানটি। হাইওয়ে ছবির তোমায় নিয়ে গল্প হোক গানটি প্রশ্মিতারই গাওয়া।

শৌনক নামক এক চিকিৎসকে বিয়ে করেছিলেন প্রশ্মিতা। কিন্তু বিয়ে করার কয়েক মাসের মধ্যেই তাদের সেই ঘর ভাঙে।

আরও পড়ুন: আবারও বিয়ে করছেন অনুপম রায়

বর্তমানে অতীতের সেই স্মৃতি ভুলে অনুপমের হাত ধরে নতুন জীবনের পা দিচ্ছেন গায়িকা।

বিয়ের প্রসঙ্গে প্রশ্মিতা বলেন, ‘আমরা যেহেতু একই পেশায় আছি, তাই ওকে (অনুপম রায়) বহু বছর ধরে চিনি। গত এক বছর ধরে আমরা সম্পর্কে আছি। তবে আমরা কখনোই চাইনি এটা নিয়ে আলোচনা হোক। এখন মনে হয়েছে– আমরা পরবর্তী ধাপে যেতে পারি। তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের আশেপাশের সবাই ভালো থাকলে আমরাও ভালো থাকব।‘

পিয়া চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায় মতো আগামী ২ মার্চ অনুপম ও প্রশ্মিতা আইনি বিয়ে সারবেন। উপস্থিত থাকবেন তাদের পরিবার এবং কাছের বন্ধুরা।

 

সুপ্তি/ দীপ্ত নিউজ