শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

উপাচার্য–শিক্ষক সমিতির দ্বন্দ্বের জেরে উদ্ভূত পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। একই সঙ্গে বুধবার (১ মে) থেকে বন্ধ থাকবে আবাসিক হলগুলো।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে রাত সোয়া ৯টা পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়ালি ৯৩তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক।

তিনি জানান, জরুরি সিন্ডিকেট সভায় চলমান পরিস্থিতি সমাধান করতে দুটি কমিটি গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়। এর একটি শিক্ষকদের দাবিদাওয়ার ব্যাপারে এবং অপরটি ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়ার ঘটনার তদন্ত কমিটি।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল কুবি উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন নিজ কার্যালয়ে প্রবেশ করতে গেলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে শিক্ষক সমিতির বিরুদ্ধে। এ সময় ছাত্রলীগের চাকরিপ্রত্যাশী নেতাকর্মী ও শিক্ষক সমিতির নেতাদের মধ্যে মারামারি এবং উপাচার্যের সঙ্গে শিক্ষক সমিতির নেতাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল কুবি উপাচার্য এবং কোষাধ্যক্ষের অপসারণের দাবিতে সব ধরনের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

 

এসএ/দীপ্ত সংবাদ