শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

অনন্তের নতুন সিনেমার টিজারে হা হা রিয়েক্টের বন্যা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অনন্তের নতুন সিনেমার টিজারে হা হা রিয়েক্টের বন্যা!

চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে অনন্ত জলিল অভিনীত ‘কিল হিম’। সম্প্রতি বড় আয়োজনে সংবাদ সম্মেলন করে সিনেমাটির টিজার প্রকাশ করেছেন এই তারকা। কিন্তু নিজের ফেসবুক অ্যাকাউন্টে টিজারটি শেয়ার করার পর যেন হা হা রিয়েক্টের বন্যা বয়ে গেছে।

গত বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় প্রাকাশ করা হয় ‘কিল হিম’ ছবির টিজার। রবিবার (১৬ এপ্রিল) পর্যন্ত দেখা হয় ২৩ লাখের বেশি। মন্তব্য পড়ে ১২ হাজারের বেশি। এমনকি রিয়েকশন পড়ে এক লাখ ৭ হাজার।

টিজারটিতে রিয়েকশন দেয়াদের মধ্যে অর্ধেকেরই বেশি মানুষ ‘হা হা’ রিয়েক্ট দিয়েছেন, সেটা ৫৫ হাজারের বেশি! যদিও মন্তব্যকারীদের অনেকেই অনন্ত জলিলের প্রশংসা করেছেন। নতুন ছবির জন্য তাকে শুভকামনা জানিয়েছেন।

নেটিজেনদের এমন রিয়েকশনের কারণ হিসেবে অনেকে বলছেন নায়িকা বর্ষার ব্যক্তিগত মন্তব্য। সংবাদ সম্মেলনে অনন্তকে এ দেশের শাহরুখ বলে উল্লেখ করেন বর্ষা। এই মন্তব্যটি কেউ কেউ মিম বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।

তবে এসব নিয়ে বিচলিত নন আলোচিত এই অভিনেতা। এরইমধ্যে অনন্ত একটি ভিডিও বার্তায় ‘কিল হিম’ টিজার যে কারও ফেসবুক কিংবা ইউটিউবে আপলোডের অনুমতি দিয়েছেন। কোনো ক্লেম হবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি।

 

এমি/দীপ্ত