শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নরসিংদীতে বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নরসিংদীতে বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ, নিহত ৩

নরসিংদীর মাধবদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের মাধবদীর রাইনাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নের রাইনাদী গ্রামের আজিজুল ইসলামে ছেলে সিয়াম মিয়া (২২), আলতাফ হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৮) ও রবিউল ইসলামের ছেলে অটোরিকশা চালক ফাহিম মিয়া (৩০)।

নিহতের স্বজনরা জানায়, রাতে অটোরিকশা করে তারা তিনজন মাধবদী থেকে রাইনাদী এলাকায় যাওয়ার সময় অটোরিকশাটি মহাসড়ক পাড় হওয়ার সময় ঢাকা থেকে সিলেটগামী দ্রুত গতির একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এসময় দুইজন ঘটনাস্থলে নিহত হয়। গুরুত্বর আহত অবস্থায় ঢাকায় নেয়ার পথে মারা যান আরো একজন।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানায়, দ্রুত গতির যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই দুইজন এবং হাসপাতালে নেয়ার পর আরো একজন নিহত হয়েছে। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে এবং বাসটি যব্দ করা হয়েছে।