শিরোনাম
সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র
দীপ্ত নিউজ
বাংলাদেশ

অটোচালক হত্যায় জড়িত অভিযোগে গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অটোচালক হত্যায় জড়িত অভিযোগে গ্রেপ্তার ২
গ্রেপ্তারকৃত সবুজ মিয়া ও রুপন মিয়া

শেরপুরের ঝিনাইগাতীতে অটোরিকশা চালক শাহ আলম হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সাথে ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।

রবিবার (৮ অক্টোবর) দিবগত রাতে শ্রীবরদীর বালিয়াচন্ডি পশ্চিমপাড়া থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৯ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুরের জয়দেবপুর চান্দনা চৌরাস্তার ইটভাটা এলাকার শাহজাহান মিয়ার ছেলে সবুজ মিয়া (৩৯) ও শেরপুরের ঝিনাইগাতীর ছোট মালিঝিকান্দা গ্রামের আ. রহিমের ছেলে রুপন মিয়া (২০)।

শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম জানান, শ্রীবরদী উপজেলার ধাতুয়া আড়াইলাকান্দা গ্রামের জসিম উদ্দিন ওরফে ফকির আলীর ছেলে শাহ আলম ঢাকায় কাজ করতেন। কয়েকদিন আগে তিনি গ্রামের বাড়িতে চলে আসেন। পরে কিস্তিতে প্রায় দুই লাখ টাকায় একটি অটোরিকশা ক্রয় করেন। তিনি কুরুয়া এলাকায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

তিনি আরও জানান, গত ৭ অক্টোবর অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন শাহ আলম। ওইদিন রাত আটটার দিকে সবুজ ও রুপন ছিনতাইয়ের উদ্দেশ্যে শাহ আলমের অটোরিকশায় উঠে কুচনিপাড়া এলাকায় নিয়ে যান। সেখান থেকে ঘুরে আসার সময় গলায় রশি পেঁচিয়ে খুন করা হয় শাহ আলমকে। পরে শাহ আলমের মরদেহ রাস্তার পাশে ধান ক্ষেতে ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ব্যপারে ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা হয়। গতকাল রাতেই ঝিনাইগাতী থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সবুজ ও রুপনকে গ্রেপ্তার করে। এ সময় উদ্ধার করা হয় ছিনতাই হওয়া অটোরিকশাটি ও হত্যায় ব্যবহৃত রশিটি।

 

মঞ্জুরুল আহসান/পূর্ণিমা/দীপ্ত নিউজ