বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
FIFA 2026 24H Window
UPCOMING

FIXTURES

Syncing...
MATCH -- GROUP -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৫০০ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করতে চান হাসান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

প্রতিনিয়ত লড়তে হচ্ছে চোটের সঙ্গে। ছন্দে ফিরেই আবার চলে যান বাইরে। তবু থেমে নেই বাংলাদেশের ফাস্ট বোলার হাসান মাহমুদ। নামের পাশে ৫০০ উইকেট নিয়ে ক্যারিয়ারটা তিনি শেষ করতে চান বলে জানিয়েছেন।

লড়াকু এই জীবনে লড়াইটা চালিয়ে যেতে চান বলে স্বপ্পটাও অনেক বড়।

ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে আগামীকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে আজ সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে অনেককেই অনুসরণ করেন, তবে নির্দিষ্ট কাউকে মানেন না আদর্শ। তিনি বলেন, ‘ক্যারিয়ার শেষে নামের পাশে ৫০০ উইকেট অবশ্য চাই। তবে ঐভাবে কাউকে আদর্শ হিসেবে দেখি না। এমনি বোলিং দেখতে ভালো লাগে সবার।’

আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়েছে তিন বছর আগে। তবে এখন পর্যন্ত মাত্র খেলেছেন ৬ ওয়ানডে ও ১১ টি-টোয়েন্টি। সবমিলিয়ে আন্তর্জাতিক উইকেট সংখ্যা ২৩।

বাংলাদেশের হয়ে এখনো পর্যন্ত সবমিলিয়ে একমাত্র ৫০০ উইকেট শিকারি বোলার সাকিব আল হাসান। তিন ফরম্যাটে তার উইকেট সংখ্যা ৬৬০।

আল/দীপ্ত

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More