শিরোনাম
খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা
দীপ্ত নিউজ
জাতীয়

৪৩তম বিসিএস: বাদ পড়া ২২৭ জনের মধ্যে গেজেটভুক্ত হলেন ১৬২ প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৪৩তম বিসিএস: বাদ পড়া ২২৭ জনের মধ্যে গেজেটভুক্ত হলেন ১৬২ প্রার্থী

৪৩তম বিসিএস চূড়ান্ত ফলাফল থেকে বাদ পড়া ২২৭ জনের মধ্যে অবশেষে গেজেটভুক্ত হলেন ১৬২ জন প্রার্থী।

মঙ্গলবার (২০ মে) বিকেল পাঁচটার পর এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।

রাষ্ট্রপ্রতি আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।

নিয়োগ আদেশে, নিয়োগপ্রাপ্তদের আগামী ১ জুনের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন করা কার্যালয়ে যোগদানের জন্য বলা হয়েছে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে পরবর্তী কোনো নির্দেশ না পেলে ওই তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করবেন। নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ৪৩তম বিসিএস–এর ২ হাজার ১৬৩ জনকে নিয়োগ সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)।ভেরিফিকেশন শেষে ৯৯ জনকে বাদ দিয়ে ২০২৪ সালের ১৫ অক্টোবর ২ হাজার ৬৪ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দিয়ে প্রথম গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এরপর ৩০ ডিসেম্বর ওই প্রজ্ঞাপন বাতিল করে প্রথম সুপারিশকৃত ২ হাজার ১৬৩ প্রার্থীর মধ্য থেকে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জন এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিবেচনায় সাময়িকভাবে অনুপযুক্ত ২২৭ জনসহ মোট ২৬৭ জনকে বাদ দিয়ে ১ হাজার ৮৯৬ জনকে নিয়োগের দ্বিতীয় প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

উল্লেখ্য, ৪৩তম বিসিএস বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২০ সালের ৩০ নভেম্বর।

 

এসএ