শিরোনাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা মাগুরায় খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন গাছিরা অধিনায়কত্ব পেলেন হামজা চৌধুরী, একাদশে তিন পরিবর্তন গাজীপুরে উড়াল সেতুতে দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ একই পরিবারের নিহত ৩ দেশের ৭০ শতাংশ মানুষ দারিদ্র্য ঝুঁকিতে আইপিএলবিনিময় চুক্তিতে পাঞ্জাবে পান্ডিয়া, মুম্বাইয়ে যাচ্ছেন আর্শদীপ সাংবাদিক রবিনের পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, অনলাইন এডিটরসের তীব্র প্রতিবাদ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

৪২ ঘণ্টা পর কক্সবাজার-মহেশখালী নৌপথে সি-ট্রাক চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৪২ ঘণ্টা পর কক্সবাজার-মহেশখালী নৌপথে সি-ট্রাক চলাচল শুরু

প্রায় ৪২ ঘণ্টা বন্ধ থাকার পর কক্সবাজার–মহেশখালী নৌপথে সি–ট্রাক চলাচল পুনরায় শুরু হয়েছে।

শনিবার (৩১ মে) সকাল ৬টায় সি–ট্রাকটি কক্সবাজার নুনিয়াছড়া ঘাট থেকে যাত্রী নিয়ে মহেশখালীর উদ্দেশে ছেড়ে যায়।

এর আগে, বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ১২টা থেকে সি–ট্রাকসহ সব ধরনের নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল।

কক্সবাজার–মহেশখালী নৌপথে সি–ট্রাকটি পরিচালনা করে বিআইডব্লিউটিএ। সি–ট্রাকটির ধারণক্ষমতা ২৫০ জন।

বিআইডব্লিউটিএ কক্সবাজার (কস্তুরাঘাট) নদীবন্দর সহকারী পরিচালক মো. খায়রুজ্জামান গণমাধ্যম‘কে বলেন, আবহাওয়া পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি, সাগরও উত্তাল। তবু দুই প্রান্তে যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে সি–ট্রাক চালুর সিদ্ধান্ত হয়েছে। প্রথম দিন বাড়তি ট্রিপে যাত্রী আনা–নেওয়া চলবে। তবে রবিবার (১ জুন) থেকে আগের নিয়মেই যাত্রী পরিবহন করা হবে।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেদায়েত উল্যাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা এবং অসুস্থ রোগীদের কথা বিবেচনা করে সি–ট্রাক সার্ভিস চালু করা হয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্পিডবোট, কাঠের নৌকাসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ থাকবে।

 

এসএ